Main Menu

আশুগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অস্ত্র ও গুলিসহ নজরুল সরকার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার রেলগেইট থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল উপজেলার চরচারতলা গ্রামের জারু মিয়া সরকারের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলগেইট সংলগ্ন যাত্রাপুর সড়ক থেকে অভিযান চালিয়ে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ নজরুল সরকারকে আটক করে। এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares