
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রেলগেইট সংলগ্ন যাত্রাপুর সড়ক থেকে অভিযান চালিয়ে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ নজরুল সরকারকে আটক করে। এ ঘটনায় নজরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।