Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: দুই লক্ষাধিক অবৈধ মালামাল আটক

[Web-Dorado_Zoom]

১৯ আগস্ট  ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০৪ কেজি গাঁজা, ৭৯ বোতল হুইস্কি এবং ২,৬৭,১৫০/- টাকার বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করা হয়। কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার ল্যান্স নায়েক মোঃ শাকির হোসেন এর নেতৃত্বে রাজনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ কেজি ভারতীয় গাঁজা আটক করে এছাড়া অন্যান্য সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে ৭৯ বোতল হুইস্কি এবং ২,৬৭,১৫০/- টাকার বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করে। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, গাঁজা এবং হুইস্কি এবং বিভিন্ন প্রকার ভারতীয় পন্য  আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এলাকায় মাদক পাচার রোধে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। তিনি মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares