Main Menu

প্রত্যেক এলাকাবাসীকে নিজ এলাকার রাস্তা-ড্রেন রক্ষণা-বেক্ষণ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে-মেয়র

[Web-Dorado_Zoom]


আমিনপুরে রাস্তা নির্মাণ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। এ জন্য পৌরসভার রাস্তা-ড্রেন সহ বিভিন্ন অবকাঠামোর নির্মাণ ও উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছি। তিনি বলেন, শহরের সামগ্রীক উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে হলে শহরবাসীকে সহযোগিতা করতে হবে। মেয়র গতকাল সকালে আমিনপুরে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি প্রত্যেক এলাকাবাসীকে নিজ এলাকার রাস্তা-ড্রেন রক্ষণা-বেক্ষণ ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আহবান জানান।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, এলাকার বিশিষ্ট ব্যক্তি  প্রবীণ আওয়ামীলীগ নেতা মলাই মিয়া মাস্টার, মোঃ জজ মিয়া সর্দার, সাবেক কমিশনার বীরমুক্তিযোদ্ধা বশির আহমেদ, মোঃ সুরুজ মিয়া সর্দার, মোঃ হোসেন মিয়া, ইরন মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হিরন মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস মিয়া, আব্দুল কাইয়ুম, মনা মিয়া, মিলন মিয়া, মোঃ জাকির হোসেন, ফোরকান আহমেদ, যুবলীগ নেতা তপন মিয়া, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ জাকির হোসেন, ছাত্রলীগ নেতা শান্ত, মশিউর রহমান প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares