Main Menu

তিন জুলাই এনটিভির এক যুগপূর্তি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচী

[Web-Dorado_Zoom]

সময়ের সাথে আগামীর পথে এই শ্লোগানকে ধারর্ণ করে আগামী ৩ জুলাই শুক্রবার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি হতে চলছে। গৌরবময় এই যুগপূর্তি উপলক্ষে দেশব্যাপি বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায়ও নানা কর্মসূচী মাধ্যমে দিবসটি পালিত হবে। এই উপলক্ষে শুক্রবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকালে কোরআন খতমের মধ্যদিয়ে দিবসের সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন সরকার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড: তারিকুল ইসলাম খান রুমা, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল এর চেয়ারম্যান ডা. মোঃ আবু সাঈদ।
এছাড়াও অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রাজনিতিক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীর আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরা বেগম। উক্ত অনুষ্ঠানে যথা সময়ে সকলের উপস্থিতি কামনা করেছেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares