Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের(এতিম শিশু) সাথে পুলিশ সুপার এর ইফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশুপরিবার কার্যালয়ে শিশু পরিবারের প্রায় ১০০ জন এতিম শিশুদের সাথে জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া ইফতার করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জনাব আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের ম্যানেজিং কমিটির সদস্য ও সেক্রেটারী ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগর, জনাব এম,এ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ শফিকুল ইসলাম, এএসপি(সদর), জনাব শাহরিয়ার আল মামুন, এএসপি সদর সার্কেল, জনাব মোহাম্মদ মাহবুব আলম খান, এএসপি ডিএসবি ও সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক জনাবা মোছাঃ রওশন আরা খাতুন, জনাব মোঃ মাইন উদ্দিন খান, ডিআইও(১), ডিএসবি, জনাব মোঃ মোস্তফা কামাল, ইন্সপেক্টর (তদন্ত), ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা এবং উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। এছাড়া উক্ত ইফতার মাহফিলে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া এতিম শিশুদের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ হতে সরকারি শিশু পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares