Main Menu

সালাউদ্দিন সালাল’র হত্যাকারী কাছন গংদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে শোকাহত জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

[Web-Dorado_Zoom]

স্টাফ রিপোর্টার ॥কান্দিপাড়ার বিশিষ্ট তরুন ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী সালাউদ্দিন (সালাল) এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাসির দাবীতে শোকাহত জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় শহরের কান্দিপাড়া এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব প্রাঙ্গনে হাজী মোঃ হুমায়ুন কবির জিল্লুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সন্ত্রাসীদের হাতে নিহত সালাউদ্দিন সালাল’র বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, মোস্তফা কামাল মস্তু, নবী হোসেন,  আলী আজ্জম, নজরুল ইসলাম, নারায়ন চন্দ্র সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলালুর রহমান। সভায় বক্তাগণ বলেন, নিহত সালাউদ্দিন সালাল’র  হত্যাকারী কান্দিপাড়া মহল্লার কুখ্যাত খুনী কাছন গংদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা কাছন গংদের ফাঁসির দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদের দাবী আদায় করবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares