Main Menu

মারাত্মক আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্র সহ ২ ডকাত গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে অত্র মডেল থানার এসআই ইশতিয়াক আহমেদ, এসআই নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৮/০৬/১৫ইং তারিখ বেলা ১৭.৪৫ ঘটিকার সময় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন উত্তর কাউতলী জনৈক বশির (৪০) এর দক্ষিণ ভিটির সেমি পাকা টিনের ঘরে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত ১। রবিউল আলম রুবেল (৩৩), পিতা-হাজী মোঃ আবুল বাশার, সাং-কাউতলী (আজিজ মেম্বারের বাড়ি), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ২। মোঃ জসিম (২৪), পিতা-মৃত চেরাগ আলী, সাং-তারুয়া (ইজ্জত আলীর বাড়ি), থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে ১। ০১টি দেশীয় তৈরী কাটা বন্দুক, ২। ০১টি লাল রংয়ের বন্দুকের কার্তুজ ৩। ০২টি চাইনিজ কুড়াল ৪। ০১টি তলোয়ার ৫। ০১টি রাম দা ৬। ০১টি চাপাতি ৭। ০৫টি ককটেল ৮। ০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ডাকাতদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সহ আরো অন্যান্য ডাকাতগন রাতের বেলা মহাসড়কে ডাকাতির উদ্দেশ্যে উক্ত স্থানে ডাকাতির প্রস্তুতি নিতেছিল। উক্ত উদ্ধার সংক্রান্তে বর্ণিত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলাসহ অস্ত্র ও বিস্ফোরক মামলা রুজু প্রক্রিয়াধীন। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares