Main Menu

ঢাকাস্থ নাসিরনগর সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃÑশুক্রবার সকাল এগার ঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৪ সালে  অনুষ্টিত জে, এস, সিÑ জেড, এস, সিÑএস এস সিÑএইচ এস সি ও সমমানের পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসা থেকে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করে ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতি। বৃত্তি প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ নাসির নগর উপজেলা সমিতির সভাপতি ও কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ অন্যান্যদের  মাঝে উপস্থিত ছিলেন  খাদ্য  মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইঞ্জিনিয়ার মোঃ গাজিউর রহমান, ঢাকাস্থ নাসির নগর সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব, সাবেক সভাপতি মোঃ আমীর আলী,সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সালাউদ্দিন মুকুল,সাবেক সাধারন সম্পাদক পরিমল রায়,কোষাদক্ষ মোঃ মনির হোসেন ,যুগ্ন সাধারণ সম্পাদ মোঃ আলী আশ্রাফ,আবু সালেহ মোঃ জাহাঙ্গীর,মোঃ সফিকুল ইসলাম (ইউনুছ),বক্তব্য রাখেন নাসির নগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মোঃ আব্দুর রহিম । অনুষ্টানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্বাস উদ্দিন। অনুষ্টান শেষে উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা থেকে কৃতিত্ব অর্জনকারী ১৩৮ জন ছাত্র/ছাত্রীর মাঝে নগদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা ও সনদ পত্র বিতরণ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares