Main Menu

নবীনগরে যুবক খুন :: মালদ্বীপ যাওয়া হলনা আবু তাহেরের

[Web-Dorado_Zoom]

নবীনগর প্রতিনিধিঃ নবীনগরে মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার সকাল আনুমানিক দশটার দিকে নাটঘর ইউনিয়নের খৈরালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি আবু তাহের একই গ্রামের সোবাহান মিয়ার ছেলে।


সুত্র জানায়, আজ সকালে মাদকাসক্ত ব্যক্তি আবু খায়েরের সাথে নিহত ব্যাক্তি আবু তাহেরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে তাহেরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনার পর থেকে আবু খায়ের পলাতক রয়েছে।


শিবপুর পুলিশ ফাড়ি ইনচার্জ আবু কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরন করা হয়েছে।উল্লেক্ষ্য, আবু তাহেরের আগামিকাল মালদ্বীপ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। আর সেই কারনে আজ তার বাড়িতে বিদায় জানাতে সকল আত্মীয় স্বজন জমায়েত ছিল। বিদায় জানাতে এসে শেষ বিদায় জানিয়ে গেল তারা। আত্মীয়স্বজনদের কান্নায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares