Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আগামী ৮ তারিখের পরিবহন ধর্মঘট স্থগিত

[Web-Dorado_Zoom]

গত বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১০ দফা দাবীর স্মারকলিপির আলোকে জেলা প্রশাসক এক সভার আহবান করেন। উক্ত সভায় জেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় আরো পরিবহন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের যৌক্তিক ১০ দফা দাবী নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরিশষে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১০ দফা দাবী ন্যায় এবং যৌক্তিক মানিয়া স্থানীয় প্রশাসন তাহা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করায় এবং সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশ প্রশাসন কর্তৃক অভিযান শুরু করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আগামী ৮ জুন ২০১৫ তারিখে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares