Main Menu

জেলা বিএনপির গভীর শোক:: খন্দকার মোঃ উবায়দুর রহমান (জিল্লুর রহমান) এর ইন্তেকাল

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি খন্দকার মোঃ উবায়দুর রহমান ওরফে জিল্লুর রহমান (৪৮) গত বুধবার দুপুর দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তার মৃত্যুতে একযুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে গতকাল বাদ জুম্মা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ২নং ওয়ার্ড বিএনপির এক মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব মেড্ডা বাসষ্ট্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এডঃ সফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শাহ আলম, জেলা জাসাস’র সদস্য সচিব মোঃ শাহীনুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুর রউফ ভূইয়া শানু, সাধারণ সম্পাদক হাজী শেখ মোঃ আক্কাস, সিনিয়র সহ সভাপতি মোঃ মনির হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আক্তার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, পৌর বিএনপি নেতা মোঃ মাহবুবুর রহমান, মোঃ সামছুল আরেফিন আরিফ ও ছাত্রনেতা রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares