Main Menu

কিছু মানুষের সচেতনতার অভাবে পৌর সভার কাংখিত উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

[Web-Dorado_Zoom]

গোর্কণঘাট উত্তরপাড়ায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব)এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার উন্নয়নে বিভিন্ন এলাকায় রাস্তা ফুটপাত ড্রেন নির্মান ও সংস্কার করা হচ্ছে। শহর পরিষ্কার পরিছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। বিশুদ্ধ পানি সরবারহ ব্যাবস্তা নিশ্চিত করা হয়েছে। কিšু‘ কিছু মানুষের সচেতনতার অভাবে পৌর সম্পদ বিনষ্ট হচ্ছে। ফলে পৌর সভার কাংখিত উন্নয়ন বাধা গ্রস্থ হচ্ছে। তিনি পৌর সম্পদ রক্ষণা-বেক্ষণ করতে সকলকে আহবান জানান। মেয়র গতকাল রবিবার সকালে গোর্কণঘাটের উত্তরপাড়ায় রাস্তা নির্মান কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুছ মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ মিয়া, আওয়ামীলীগ নেতা খোকন কান্তি আর্চায্য, হাজী হাসান আলী, হামদু মিয়া, মলাই মিয়া, কামাল মিয়া, খায়ের মিয়া, হিরণ মিয়া, ইদন মিয়া, নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বশির সরকার, এরশাদ মিয়া প্রমুখ।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares