৭ জুন ঝিলমিলের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান :: সফল করার লক্ষে্ প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
ঝিলমিল শিশু কিশোর একডেমীর পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্টের যুব প্রধান, উপ যুব প্রধান ও বিভাগীয় প্রধান, প্রশিক্ষকসহ বিভিন্ন পদে মনোনীত হওয়ায় আগামী ০৭জুন রবিবার বিকাল ৪টা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক ফয়সাল উদ্দিন ভুইয়া মন্টির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাজহারুল করিম অভির পরিচালনায় অনুষ্ঠিত সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিলমিল প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ, পরিচালক মোঃ সালাউদ্দিন ভূইয়া, মোঃ আব্দুল্লাহ আল নাঈম, রেফাতুল ইসলাম উদয়, ইফতিয়ার উদ্দিন রিফাত, জুয়েলুর রহমান রোহান, সাহিদুল ইসলাম অপু, মোঃ কাজল মিয়া, মোঃ রাসেল, নাবিদ, সাইফুর রহমান, মোঃ রাসেদ সওদাগর প্রমুখ। সভায় সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন সিধান্ত গ্রহন ও দায়িত্ব বন্ঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সর্বাত্বক ভাবে সফর করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভায় ঝিলমিল প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।প্রেস রিলিজ



















