Main Menu

পিনাকী ভট্টাচার্যের মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ

[Web-Dorado_Zoom]


পিনাকী ভট্টাচার্যের মৃত্যুতে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক পিনাকী ভট্টাচার্য এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। শোক বার্তায় তিনি প্রয়াত পিনাকী ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পিনাকী ভট্টাচার্যের মৃত্যুতে জেলা নাগরিক কমিটির গভীর শোক

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবক পিনাকী ভট্টাচার্য এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির পক্ষে সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট হাবিব্লুাহ। শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াত পিনাকী ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পিনাকী ভট্টাচার্যের মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার গভীর শোক

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার ভূমি দাতা সদস্য পিনাকী ভট্টাচার্য এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষে দাতা সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টু ভৌমিক। শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াত পিনাকী ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares