Main Menu

জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জেলা জাসদ ও যুব জোট এর অভিনন্দন ও শুভেচ্ছা

[Web-Dorado_Zoom]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা আল মামুন সরকারকে সাধারণ সম্পাদক, যুব সমাজের রাজনৈতিক আস্থাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট ক্রীড়ানুরাগী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে যুগ্ম সম্পাদক (১) ও এডঃ মাহবুবুল আলম খোকনকে সাংগঠণিক সম্পাদক মনোনীত করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগ কমিটি গঠিত গঠিত হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসাইন (সাঈদ), মুক্তিযোদ্ধা সন্তান জোট এর আহবায়ক ও জেলা যুব জোট (জাসদ) এর সাধারণ সম্পাদক ওমর ফারুক (জুন্নুন)। বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলাবাসীর উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares