মরিচের বস্তায় গাঁজা পাচার :: ০১ জনকে আটক করেছে ডিবি পুলিশ
[Web-Dorado_Zoom]

গত ২৪ এপ্রিল ২০১৫খ্রিঃ বিকাল ০৪টা ২০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে মোঃ সেলিম মিয়া(৩২) পিতা-শফিকুর রহমান সাং-শাহজালালপুর থানা-জকীগঞ্জ জেলা-সিলেট এর সাথে থাকা একটি শুকনো মরিচের বস্তা তল্লাশী করে ০৩(তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রেস রিলিজ
« হত্যার উদ্দেশ্যেই খালেদা জিয়ার উপর হামলা-ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি (Previous News)
(Next News) সরকার স্যার আর নেই »



















