The voice of Brahmanbaria || Local news means the world is

মরিচের বস্তায় গাঁজা পাচার :: ০১ জনকে আটক করেছে ডিবি পুলিশ

গত ২৪ এপ্রিল ২০১৫খ্রিঃ বিকাল ০৪টা ২০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে মোঃ সেলিম মিয়া(৩২) পিতা-শফিকুর রহমান সাং-শাহজালালপুর থানা-জকীগঞ্জ জেলা-সিলেট এর সাথে থাকা একটি শুকনো মরিচের বস্তা তল্লাশী করে ০৩(তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রেস রিলিজ

Exit mobile version