Main Menu

খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে কাল হরতাল : জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]

ঢাকায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চালানোর সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার হরতালের কর্মসূচি দিয়েছে বিএনপি।

সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত সারাদেশে ২০ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি শহর ছাড়া সারাদেশে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।’

এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আজ মঙ্গলবার জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় পাওয়ার হাউজ রোড থেকে এ মিছিল শুরু হবে বলে দলের মুখপাত্র জানান।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares