Main Menu

অবৈধ অস্ত্র, গুলি ও ককটেলসহ চিহ্নিত সন্ত্রাসী মান্নাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

[Web-Dorado_Zoom]

১৮ এপ্রিল ২০১৫খ্রিঃ বেলা ১টার গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ মঈনুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে এসআই মোঃ আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন কাউতলী মোড় হতে মাহমুদুর রহমান মান্না প্রকাশ ককটেল মান্না(২৮) পিতা-মৃত আব্দুর রহমান সাং-কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে একটি এফজেড মোটর সাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত মান্নার স্বীকারোক্তি মোতাবেক পাওয়ার হাউজ রোডের পুকুর এর দক্ষিণ পার্শ্বে সরকারি কলেজের পরিত্যাক্ত হোস্টেল বিল্ডিং এর ২য় কক্ষে ইটের কংকিটের ভিতর হতে দেশীয় তৈরী ওয়ান সুটার গান, ৩ রাউন্ড গুলি ও ৬টি তাঁজা ককলেট উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, সে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং  তার বিরুদ্ধে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি এবং পুলিশের উপর হামলা সংক্রান্তে ১০/১২টি মামলা রয়েছে। আটককৃত মান্নার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares