Main Menu

জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত-মিজান আহবায়ক ॥ আনিছ সদস্য সচিব

[Web-Dorado_Zoom]

মেয়াদ শেষ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট- ২০৪০ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সকাল ১১টায় শহরের পূর্ব মেড্ডাস্থ ট্রাক মালিক গ্র“প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের সভাপতি হাজী শেখ মোঃ মহসিন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিম, সাবেক সভাপতি হাজী মোঃ জয়নাল আবেদীন, জেলা ট্রাক মালিক গ্র“পের সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল, সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া হিরণ। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৮১ এর সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান চৌধুরী, আশুগঞ্জ ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া (মিন্টু), জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট- ২০৪০ এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আবুল কালাম প্রমুখ। সভায় সকলের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে বর্তমান সভাপতি কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। এরপর কাজী আবুল কালাম এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে মেজরিটি সদস্যদের উপস্থিতিতে এবং সর্বসম্মত সিদ্ধান্তক্রমে জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিমকে আহবায়ক, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১১৮১ এর সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান চৌধুরীকে সদস্য সচিব এবং জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট- ২০৪০ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাবেন বলে সভায় জানানো হয়।
প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares