ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
[Web-Dorado_Zoom]
ডেক্স :: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় ট্রাকের চাপায় মো. শাহীন ভূঁইয়া (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা-আগরতলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহীন সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মো. বাবুল ভূঁইয়ার ছেলে এবং চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বিকেল ৪টার দিকে স্কুল শেষে শাহীন বাড়ি ফিরছিল। এ সময় ওই মহাসড়কের চিনাইর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
« ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত (Previous News)
(Next News) ৮০ ভাগেরও অধিক সনদ হাবলা উচ্চ বিদ্যালয়ের, কর্তৃপক্ষ নিরব॥ সরাইলে ‘দফতরি কাম নৈশ প্রহরি’ নিয়োগ »



















