Main Menu

মো: আনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুতে জেলা বিএনপি’র শোক

[Web-Dorado_Zoom]

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন চৌধুরীর আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির।
ট্যাংকের পাড়ে মরহুমের প্রথম নামাজে জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাজী মো: জাহাঙ্গীর। জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত দলের জেলা সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, এডভোকেট কানন, মো: আলমগীর, নিয়ামুল হক, শাহ আলম, নিয়ামুল হক রতন, রাশেদ কবীর আখন্দ, এডভোকেট আরিফ, সজীব, হেলাল সহ ওয়ার্ড বিএনপি’র, প্রবাস প্রত্যাগত দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোক বানীতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
* পাশাপাশি অপর এক শোক বানীতে জেলা প্রবাস প্রত্যাগত দলের সভাপতি ও জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, মো: আনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, জাগো দল থেকে শুরু করে দীর্ঘ প্রবাস জীবন হয়ে মৃত্যু অবধি জাতীয়তাবাদী নিষ্ঠাবান এই নেতার মৃত্যুতে দলের এই সময়ে অপূরনীয় ক্ষতি হল।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।-প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares