Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ : নিহত ১, আহত ৩

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- বাবুল মিয়া (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে। আহতদের মধ্যে ইমরান হোসেন, কাশেম মিয়া ও মোহাম্মদ হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মালবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। পথিমধ্যে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী আহত হন। পরে স্থানীরা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পথে বাবুল মিয়া মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares