Main Menu

ভাদুঘরে সড়ক দুর্ঘটনা: অকা্লেই গেল ৪টি তাজা প্রাণ, আহত ২

[Web-Dorado_Zoom]


আজ শনিবার বিকেল পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে চারজন নিহত ও ২ জন আহত  হয়েছে। নিহতরা সবাই অটোরিক্সা যাত্রী। তাদের সবার বয়স ২৪-২৮ এর মধ্যে। নিহতদের মধ্যে শিপন নামে চালকের নাম নিশ্চিত হওয়া গেছে। সে সদর উপজেলার রামরাইল এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এস. আই সুজন সেন জানান, কুমিল্লা অভিমুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অটোরিক্সা সংঘর্ষ হয়। এতে অটোরিক্সায় থাকায় ছয়জনই গুরুতর আহত হন। এর মধ্যে সদর হাসপাতালে আনার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে সন্ধ্যায় আহত আরো একজন মারা যান। ওভারটেকিং এর কারণে এ দূর্ঘটনা ঘটেছে জানিয়ে এ ঘটনায় ট্রাক চালক ও চালকের সহকারীকে আটক করার তথ্য ও জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares