Main Menu

১০০ বোতল আরসিকফসহ আবু ছালেক নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মেহেদী হাসান খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান  পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আবু ছালেক (২৫), পিতা-মৃত মহিউদ্দিন, সাং-ধর্মপুর (মধ্যপাড়া), থানা-কসবা, এ/পি মুন্সেফপাড়া, ফিরোজ ভবন ৫ম তলা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১০০ (একশত) বোতল আরসিকফ এবং একটি এ্যাম্বুলেন্স যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ছ-৭১-১৭৫৯ সহ অত্র থানাধীন চিনাইর সাকিনস্থ চিনাইর রেলক্রসিং এর অনুমান ৫০ গজ দক্ষিনে সুলতানপুর আখাউড়া পাকা সড়কের উপর থেকে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর আবু ছালেক এর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares