Main Menu

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঝিলমিল একাডেমীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৫ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে ঝিলমিল শিশু কিশোর একাডেমীর এক প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদরে প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন, স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত সপ্তাহ ব্যাপী একুশে বই মেলায় স্টল প্রদর্শনী ও  ১ দিনের বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিধান্ত গ্রহন করা হয়। ঝিলমিল প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিলমিল সদস্য ফয়সাল উদ্দিন  ভুইয়া মন্টি, আশরাফ উদ্দিন ইমন, ইফতেয়ার উদ্দিন রিফাত, মাজহারুল করিম অভি, জুনায়েদ হোসেন পায়েল, মোঃ রাসেল মিয়া প্রমুখ। সভায় কর্মসূচি সূমুহে ঝিলমিলের সকল সদস্যদের যথাসময়ে উপন্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares