Main Menu

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই— অধ্যক্ষ সোপানুল ইসলাম

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: গতকাল স্বনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ২০১৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ সোপানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রি, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এডভেকেট হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নায়ার কবীর, কার্যনির্বাহী সদস্য আশিকুল ইসলাম, সাংবাদিক আল আমিন শাহিন, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন বেপারী। স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ইন চার্জ মো. মনিরুল ইসলাম নিপু, প্রতিষ্ঠানের শিক্ষক পংকজ দেব, আয়ুব আলীর যৌথ উপস্থাপনায় প্রায় ৪০ টি ইভেন্টে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ সোপানুল ইসলাম বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় বাল করতে হবে। এর মধ্যে দিয়েই সুন্দর জীবন গঠন হবে। সবশেষে জাতীয় পতাকা নামানোর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষনা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares