Main Menu

নাসির নগরে খুনের মামলার প্রধান আসামীকে থানায় সোর্পদ

[Web-Dorado_Zoom]

মোঃআব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃ-জেলার নাসির নগর উপজেলার পুর্ভভাগ ইউনিয়নের পুর্ব গ্রামের লুদা মিয়া(৪০)হত্যা মামলার প্রধান আসামী গুনিয়াউক ইউনিয়নের  করগাও গ্রামের বাসীন্দা ,গুনিয়াউক ইউনিয়ন বি এন পির যুগ্ন সাধারণ সম্পাদক Ñ১ ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলী আমজাদ খাঁ মেম্বার কে শনিবার রাত ১০ টায় ঢাকার  টঙ্গী রেল ষ্টেশন থেকে জনতা ধরে নাসির নগর থানা পুলিশে সোপর্দ করেছে ।জানা গেছে পাওনা টাকার স্বাক্ষী দিতে গিয়ে ১৫ জানুয়ারী গ্রামের র্দুবৃত্তদের হাতে খুন হয় কৃষক মোঃ লুদা মিয়া(৪০)। ওই ঘটনায় লুদা মিয়ার ভাই মোঃ নান্নু মিয়া বাদী হয়ে ওই দিনই ১৫ জন কে আসামী করে নাসির নগর থানায় একটি খুনের মামলা নং ১৯ তারিখ ১৫/০১/১৫ রুজু করে ।মামলার পর পুলিশ ওই দিনই মহরম আলী নামে একজন কে গ্রেপ্তার করে ।অবশেষে ঘটনার প্রায় ২৭ দিন পর প্রধান আসামীকে জনতা ধরে পুলিশে সোর্পদ করে।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এস আই মলয়েন্দ্র নাধ রায় ঘটনার সত্যা স্বীকার করে আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে বলে জানায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares