Main Menu

নাসির নগরে আওয়ামীলীগের মানববন্ধন কর্মসূচী পালিত

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান,নাসির নগর,ব্রাক্ষণবাড়িয়াঃ- বুধবার বেলা ৩ ঘটিকায় জেলার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও  অঙ্গসংগঠনের উদ্দ্যেগে বি,এনপি জামাত সহ ২০দলীয় জোটের সন্ত্রাসী হামলা ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ মানব বন্ধন পালন করে উপজেলা আওয়ামীলীগ ও  অঙ্গসংগঠন। মানববন্ধন শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপিত ডাঃ রাফিউদ্দিনের সভাপতিত্তে¦ এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটি এম মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন রানা, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বেলায়েত, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না প্রমুখ। বক্তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বেগম খালেদা জিয়াকে খুনি আখ্যায়িত করে অনতিবিলম্বে খালেদা জিয়া সহ ২০ দলীয় জোটের নেতাদের গ্রেপ্তার দাবী করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares