Main Menu

সীতানগরে রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীতানগর গ্রামে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে প্রেরিত শীতবস্ত্র (কম্বল) ব্রাহ্মণবাড়িয়া (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দিক নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য জেলা যুবলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক স্বপন কুমার রায়, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান খাজা মঈন উদ্দিন এলাহী, যুব সদস্য আল মামুন জয়, সীতানগর গ্রামের অনুপম দাস, খোকন ঋষি, পরিমল ঋষি, নিশী ঋষি, সতিষ ঋষি প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares