Main Menu

পারভিন হত্যার আসামী আল-আমীন আটক

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ::ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কুটি ইউপির রাণীয়ারা গ্রামের গৃহবধু পারভিন আক্তারকে গণধর্ষণে হত্যা করা হয়েছে। এ ঘটনায়  জড়িত একই গ্রামের সানু মিয়ার পুত্র আল আমীনকে(২৬) আটক করেছে পুলিশ।

কসবা থানার  উপ-পরিদর্শক (এসআই) মোঃমজিবুর রহমান(১)  জানান, দুবাই প্রবাসী মোঃঅলিউল্লাহ ভুইয়ার স্ত্রী তিন সন্তানের জননী পারভীন আক্তার(৩০)কে গত ১৮জানুয়ারী রবিবার কোন এক সময় রাতে ঘর থেকে মোবাইলে ডেকে নিয়ে গণধর্ষণ শেষে পরিকল্পিত ভাবে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ১৯ জানুয়ারী সোমবার স্থানীয়দের সহযোগিতায় পারভিনের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পারভিন হত্যার ৭(সাত) দিনের মাথায় ২৪ জানুয়ারী শনিবার রাতে উপজেলার কাঠেরপুল নামক এলাকা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মামলার বাদি আব্দুল হান্নান মুন্সীর কন্যা পারভিন আক্তার হত্যার সাথে জড়িত আসামী  আল-আমীনকে গ্রেফতার করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতার কৃত আসামী আল আমীনকে ৫দিনের রিমান্ডের জন্য আদালতে প্রার্থনা করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares