Main Menu

আনোয়ার হোসেন বাদল উপজেলা যুবলীগের সহ সভাপতি হওয়ায় এফ.এ টাওয়ারে সংবর্ধনা

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪::আনোয়ার হোসেন তালুকদার বাদল সদর উপজেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হওয়ায় শহরের ফরিদ উদ্দিন আনোয়ারা টাওয়ারের (এফ.এ টাওয়ার) ব্যবসায়ীদের উদ্যোগে গতকাল বুধবার ওই টাওয়ারে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আলী আজম। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন রানা, এফ. এ টাওয়ারের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম ভূইয়া, সহিদুল ইসলাম, রাসেল চৌধুরী তরুন, মোঃ রাকিব, মোঃ নান্নু, মোঃ বাবুল মিয়া, মোঃ পারভেজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি শাহনেওয়াজ মোল্লা, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ্ সোহেল, এস. এম বোরহান উদ্দিন সোহাগ, যুগ্ম সম্পাদক নাহিদ সরকার, মোঃ বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকার, মনিরুল ইসলাম, এডঃ নাগর কামরুল হাসান, আব্দুল কাইয়ুম, মোঃ মনির হোসাইন, হাজী মোঃ আল আমিন শেখ, মোঃ জামাল উদ্দিন, অলিউর রহমান প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares