Main Menu

জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ৬১তম জন্মদিন উদযাপন

[Web-Dorado_Zoom]

 

নেতৃত্বে সাবেক ভিপি হাসান সারোয়ার

আনন্দ ঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক ভিপি হাসান সারোয়ারের নেতৃত্বে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট লেখক জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির ৬১তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ৬১ পাউন্ডের কেক কাটার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর মোঃ মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, তানজিল আহমেদ, জেলা যুবলীগ সভাপতি এড.মাহবুবুল আলম খোকন, সিনিয়র সহসভাপতি এড.শাহানুর ইসলাম, যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম, এডঃ এমদাদুল হক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল হোসেন রুবেল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহদাত হোসেন শোভন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ রাসেল, নাজমুল হক, মিকাইল হোসেন হিমেল প্রমুখ। এ সময় উপস্থিত সকলকে কেক খাওয়ানো এবং মিষ্টিমুখ করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares