Main Menu

বাল্যবিয়ে ঠেকানো সেই শিক্ষককে সম্মাননা জানালো কালের কন্ঠ

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার এস এ হান্নান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে বাঁচানো স্কুল শিক্ষক মুজিবুর রহমানকে সম্মাননা জানিয়েছে কালের কন্ঠ পরিবার।
আজ শনিবার বিকেলে পত্রিকাটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা শহরের শহীদ ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে তাকে সম্মাননা জানানো হয়।
কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ এ সম্মাননার আয়োজন করে। এসময় ওই স্কুল শিক্ষককে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ওয়ালিদ সিকদার রবিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ। প্রধান অতিথি হারুন অর রশিদ ওই শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির আহবায়ক আব্দুন নূর তাকে উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির আহবায়ক আব্দুন নূর,   দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা, সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, জেলা সাহিত্য একাডেমীর সাংগঠনিক সম্পাদক নির্ঝর হাসান সোহেল, সংস্কৃতি কর্মী হৃদয় কামাল।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি শুক্রবার রাত রাত আটটার দিকে রাণীখার গ্রামের ওই মেয়েটি বাল্যবিয়ে থেকে বাঁচতে কতিপয় সহপাঠীর সহযোগিতায় একই গ্রামের স্কুল শিক্ষক মুজিবুর রহমান ওরফে আজাদ মাষ্টারের শরনাপন্ন হয়। পরে ওই শিক্ষক বিষয়টি মুঠোফোনে আখাউড়ার ইউএনওকে জানানোর পর পুলিশ মেয়েটির গ্রামে বাড়িতে গেলে বরসহ অন্যরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে ওই স্কুল শিক্ষক গ্রামের গণ্যমান্যদের নিয়ে তার অভিভাবকের কাছে বুঝিয়ে দেন। পুলিশ এসময় মেয়েটির মা-বাবার কাছ থেকে বাল্যবিয়ে না দেবার মর্মে মুচলেকা আদায় করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares