Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫টি ককটেল বিষ্ফোরন, রেল লাইনে আগুন, গাড়ি ভাংচুর, আটক ১৮

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির ::গত বুধবার রাতে রেললাইনে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর, ককটেল বিষ্ফোরনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ চলছে। রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। বুধবার রাত প্রায় ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর নামক স্থানে রেললাইনে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত। এছাড়া কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বাইপাস এলাকার ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে বাস, সিএনজি অটোরিক্সাসহ ৫ যানবাহন ভাংচুর করে অবরোধকারী। এছাড়া ওই মহাসড়কের ঘাটুরা, সুহিলপুর সড়কে অগ্নিসংযোগ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। রাত ১০টার পর রেল গেইট, কলেজপাড়া, মৌড়াইল, কান্দিপাড়া, টিএরোড, শিমরাইলকান্দি এলাকায় ২৫টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১৮ নেতা কর্মীকে আটক করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares