July, 2014
পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হামীম হোসেনের ইন্তেকালে জেলা বিএনপির গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সাবেক সভাপতি মোঃ হামীম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মরহুমের মৃত্যুতে একযুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন জেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং সদস্য সচিব মোঃ জহিরুল হক খোকন। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আখাউড়ায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত ৫
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবহন শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নাজির হোসেন, ইয়াছিন মিয়া ও আলী হোসেনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত বছর পর সম্প্রতি নতুন করে মোগড়ায় সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডের শ্রমিকদের কমিটি গঠন হয়। জেলা থেকে এ কমিটির অনুমোদন আনা হয়। বিষয়টি মেনে নিতে পারেন নি আগের কমিটির লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে গতকাল দু’পক্ষের শ্রমিকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরেRead More
বিজয়নগরে কিশোরের লাশ উদ্ধার
প্রতিনিধি : শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আলেকপুর গ্রামের জমি থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় গামছা পেচানো ছিল। তবে ওই কিশোরের পরিচয় জানা যায় নি। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, ওই কিশোরকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীনগরে বিপুল পরিমান মাদক সহ দম্পতি গ্রেফতার
সংবাদদাতা : উপজেলার পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দম্পতিরা হলেন ওই গ্রামের মো: কাউছর (৩৫) ও স্ত্রী সোহনেআরা (৩০)। তাদের কাছ থেকে ৬৮ বোতল ফেন্সিডিল, ৩৫ পিছ ইয়াবা ও ৫৬টি ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। পুলিশের মাদক বিরোধী বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। ধৃত আসামীদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীনগরে অস্ত্রের মুখে জিম্ম করে তিন ঘরে ডাকাতি
প্রতিনিধি: পৌর এলাকার খাজানগর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে সেহেরীর সময় একই পরিবারের তিনটি ঘরে ডাকাতদল হানা নিয়ে পরিবারের লোকজনকে বেধেঁ অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রোপা, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে তিতাস নদীর পাড়ে খাজানগর গ্রামের একই পরিবারের তিন ভাই আসলাম মিয়া, শাহ জালাল ও মৃত শাহনেওয়াজ মিয়ার ঘরে। ১৫-২০ জনের একটি স্বসস্ত্র ডাকাতদল ইঞ্জিল চালিত নৌকাযোগে এসে নদীপাড়ের ওই বাড়িতে হানা দেয়।একই পরিবারে তিন ব্যাক্তি আসলাম মিয়া, মনোয়ারা বেগম, সেলিনা আক্তার জানান, ডাকাতারাRead More
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রতিবেদক : বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০১৪-১৫ মৌসুমে রোপা আমন মেরিকা ও রোপা আমন উফশি জাতের ধান চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বছির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক । অনুষ্ঠানে ৩৮০ জনRead More
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রতিবেদক : বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ২০১৪-১৫ মৌসুমে রোপা আমন মেরিকা ও রোপা আমন উফশি জাতের ধান চাষে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বছির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক । অনুষ্ঠানে ৩৮০ জনRead More
শোক সংবাদ : হামীম হোসেনের ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সভাপতি হামীম হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১ টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।(ইন্না………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। বুধবার বাদ যোহর নামাজে জানাযা শেষে তাকে শেরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। তার এই অকাল প্রয়াণে জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, ছাত্রদলের সভাপতি সাবেক নজির উদ্দিন আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
কুখ্যাত ডাকাত লোকমান ও ছিনতাইকারী গাল কাটা মহসিন গ্রেফতার
প্রতিবেদক : কুখ্যাত ডাকাত লোকমান ও ছিনতাইকারী গাল কাটা মহসিন গ্রেফতারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামরাইল ব্রীজের উপর কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে কসবা থানার মাইজখার গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত লোকমান (৪১) কে আটক করে পুলিশ। লোকমান একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অন্য দিকে, শহরের পাইকপাড়া এলাকা থেকে পূর্ব পাইকপাড়ার মোঃ কাশেম মিয়ার ছেলে মোঃ মহসিন প্রকাশ গাল কাটা মহসিন (২৭)কে আটক করে পুলিশ। মহসিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিকRead More
কসবা লক্ষীপুরে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন
কসবা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা বিনাউটি ইউপির সীমান্ত এলাকার লক্ষীপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে গত (২জুলাই) বুধবার বিকালে প্রধান অতিথির বক্তৃতায় কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া বর্তমান সরকারের আমলেই ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে উঠেছে একথা বলেন। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামেই নতুন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পল্লী বিদ্যুৎ আলোর সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মোঃ ফরিদ মিয়া মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি কসবা জোনাল অফিসের ডিজিএম মোঃ মকুবল হোসেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ আকরাম খান। এই সময় উপস্থিত ছিলেনRead More



















