Main Menu

আখাউড়ায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত ৫

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবহন শ্রমিকদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মোগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে নাজির হোসেন, ইয়াছিন মিয়া ও আলী হোসেনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত বছর পর সম্প্রতি নতুন করে মোগড়ায় সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ডের শ্রমিকদের কমিটি গঠন হয়। জেলা থেকে এ কমিটির অনুমোদন আনা হয়। বিষয়টি মেনে নিতে পারেন নি আগের কমিটির লোকজন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে গতকাল দু’পক্ষের শ্রমিকরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অটোরিক্সা স্ট্যান্ড শ্রমিক কমিটির সভাপতি মো. বিল্লাল হোসেন জানান, আগের কমিটি শ্রমিক কল্যাণ ফান্ডে কোনো টাকা জমা দেন নি। এ অবস্থায় জেলা থেকে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু পুরাতন কমিটির লোকজন এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares