Main Menu

কুখ্যাত ডাকাত লোকমান ও ছিনতাইকারী গাল কাটা মহসিন গ্রেফতার

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : কুখ্যাত ডাকাত লোকমান ও ছিনতাইকারী গাল কাটা মহসিন গ্রেফতারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রামরাইল ব্রীজের উপর কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হতে কসবা থানার মাইজখার গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত লোকমান (৪১) কে আটক করে পুলিশ। লোকমান একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

অন্য দিকে, শহরের পাইকপাড়া এলাকা থেকে পূর্ব পাইকপাড়ার মোঃ কাশেম মিয়ার ছেলে  মোঃ মহসিন প্রকাশ গাল কাটা মহসিন (২৭)কে আটক করে পুলিশ। মহসিনের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক ছিনতাই মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রব জানান, বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রমজানে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী বিশেষ অভিযান অব্যাহত আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares