Main Menu

দীর্ঘ ১৩ বছর পর সরাইল উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত মন্তু সভাপতি, শের আলম সাধারণ সম্পাদক

[Web-Dorado_Zoom]

দীর্ঘ ১৩ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সম্মেলন গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা যুবলীগের সহ-সভাপতি এহসান উল্লাহ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), অ্যাডভোকেট আব্দুর রাশেদ, খায়রুল হুদা বাদল, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সরকার ও মোস্তাক আহমেদ ভূঁইয়া।
সম্মেলনে কাউন্সিলারদের ভোটে অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু সভাপতি এবং সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares