Main Menu

কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষা ২০১৪ অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থা ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০১৪ গতকাল শুক্রবার সদর উপজেলা সুহিলপুরস্থ জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী এই বৃত্তি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল ও বিজয়নগর উপজেলার ২৯ টি কিন্ডারগার্টেনের ৪০৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন হল পরিদর্শন করেন বৃত্তি সংস্থার সভাপতি আবু সাদেক, সাধারণ সম্পাদক নারী নেত্রী ফজিলাতুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম সরকার, সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন। পরীক্ষা কেন্দ্রে কয়েকশত অভিভাবক এবং বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধানগণসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক

শামীম সরকার
যুগ্ম সাধারণ সম্পাদক
কিন্ডারগার্টেন উন্নয়ন সংস্থা ব্রাহ্মণবাড়িয়া
তাং- ১৯/১২/২০১৪ইং
০১৭১৮-০৬৪২৭৬






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares