Main Menu

দুই ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির ::রবিার ব্রাহ্মণবাড়িয়া শহরের সড়ক বাজার এলাকায় পন্যবাহী ট্রাক ও পিকআপ ট্রাকের চাপায় দিন মজুর রুবেল মিয়া (২২) নামের এক পথচারী নিহত হয়েছে। জানা যায়, সকাল প্রায় ৯টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া শহরের সড়ক বাজারে মাল কেনার জন্য যায়। সেখানে মাল কেনার পর রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে একটি পন্যবাহী ট্রাক ও পিকআপ ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথা ও বুকে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর টিএসআই মোঃ মাসুদ রানা জানান, উপস্থিত লোকজন ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও পিকআপ ট্রাকটি এরই মধ্যে পালিয়ে গেছে। ট্রাকটিকে থানায় আটক রাখা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares