Main Menu

কসবায় জাপার প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের স্বরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::সাবেক সংসদ সদস্য ডেপুটি মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সভাপতি মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের স্বরণে ৬ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে  কসবা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা-শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কসবা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক তারেক এ আদেলের সভাপতিত্বে  আলোচনা ও শোক সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি।
প্রধান অতিথি বলেন, মরহুম জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের স্মৃতিকে ধরে রাখতে যাহা প্রয়োজন আমি তাঁর সুযোগ্য সন্তান তারেক এ আদেলকে ও জাতীয় পার্টিকে শক্তিশালী করার তা করে যাবো।
বিশেষ অতিথি ছিলেন;  কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি মনির হোসেন দেলোয়ার,সাধারণ সম্পাদক সফিকুর রহমান শহিদ,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম.এইচ শাহ্ আলম,কেন্দ্রীয় কমিটির যুবসংহতির সদস্য শওকত রেজা রতন,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান,কসবা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহের, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক একরাম হোসেন ভুইয়া,উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো.মনিরুল হক,উপজেলা যুবসংহতির সভাপতি মো.জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক (কাউন্সিলর) কামাল সরকার,উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো.মনির খান সহ জেলা,পৌর সভা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মী প্রমুখরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা ফরিদুল ইসলাম, কায়েমপুর ইউপি জাপা সভাপতি হুমায়ন কবীর, বিনাউটি ইউপি জাপা সভাপতি নোয়াজিশ মেম্বার, সুলতান আহাম্মেদ,জাকির হোসেন মাষ্টার প্রমুখ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর মোহাম্মদ আদেল দীর্ঘদিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিবির পরিচর্যা কেন্দ্রে  (আইসিও) চিকিৎসাধীন থাকা কালে ১২ নভেম্বর ২০১৪ইং রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। শোক সভায় বক্তারা তারঁ রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে আলোচনা শেষে তাঁর আত্বার শান্তি কামনায় মোনাজাত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares