নবীনগরে যুবলীগের সম্মেলন
[Web-Dorado_Zoom]
প্রতিনিধি ::১০ বছর পর নবীনগর উপজেলা যুবলীগের সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, আলীগের সাধারণ সম্পাদক এমএ হালিম, প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন সরকার। বক্তব্য রাখেন এমএ জাহান সরকার, অ্যাডভোকেট শাহানুর ইসলাম শাহান, শেখ মো. মহসিন, জহির উদ্দিন সিদ্দিক টিটু, শাহ আলম সরকার, হাবিবুর রহমান, জহিরুল ইসলাম প্রমুখ।« গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ০২ (Previous News)
(Next News) আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় ৩ শ্রমিক লীগ নেতা বরখাস্ত:পরিস্থিতি উত্তপ্ত »



















