Main Menu

গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার ০২

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ ও অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবুল খায়ের সঙ্গীয় ফোর্সসহ গতকাল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আবুল হোসেন (৪৫), পিতা-মোঃ নওয়াব মিয়া, সাং-পূর্বমেড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ অত্র থানাধীন পূর্বমেড্ডাস্থ সার গোডাউনের উত্তর পার্শ্বে জিরের দক্ষিণ পাড় থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া টিএসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ আরেকটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ২। মোঃ হাসানুল ইসলাম সুমন (৩০), পিতা-আজিজুর রহমান বাবুল, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১৪ (চৌদ্দ) পিছ এ্যাম ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ অত্র থানাধীন কান্দিপাড়া পাওয়ার হাউজ রোডস্থ কান্দিপাড়া জামে মসজিদের সামনে বাবুল মিয়ার লেপ তোষকের দোকানের ভিতর হতে গ্রেফতার করা হয়েছে। এই সংক্রান্তে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানায় ০২টি মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares