Main Menu

আখাউড়ায় ৫ ভারতীয় নাগরিক আটক

[Web-Dorado_Zoom]

আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হল ভারতের শীলচর জেলার সোনারুট থানার রাঙ্গাখাড়ী গ্রামের শুকদেব দাস (৬৫), প্রণয় দাস (২৬), জবা দাস (৪৫), বিশু দাস ও রাজশ্রী দাস (৭)। এসময় তাদের সাথে থাকা ৪ বাংলাদেশীকেও আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ৫ ভারতীয় নাগরিক আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলারের ২০-২৫ গজ দুর দিয়ে ভারতে প্রবেশ করার সময় ঘাগুটিয়া সীমান্ত  ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
বিজিবি-১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ তাছলিম উদ্দিন পিএসসি ভারতীয় নাগরিক আটক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতদের আখাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares