
বিজিবি সূত্র জানায়, ৫ ভারতীয় নাগরিক আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকার ২০২৮ মেইন পিলারের ২০-২৫ গজ দুর দিয়ে ভারতে প্রবেশ করার সময় ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
বিজিবি-১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ তাছলিম উদ্দিন পিএসসি ভারতীয় নাগরিক আটক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতদের আখাউড়া থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করে।