পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ
[Web-Dorado_Zoom]
সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুকে নতুন জামা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান (পিপিএম)। গত বুধবার বিকেলে তিনি শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে এসব জামা তুলে দেন। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সরকার, সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার মোঃ আজহারুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
« খালেদা জিয়া হতাশ হয়ে পড়েছেন ..রেলপথ মন্ত্রী (Previous News)
(Next News) সরাইলে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু »



















