The voice of Brahmanbaria || Local news means the world is

পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ


সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুকে নতুন জামা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান (পিপিএম)। গত বুধবার বিকেলে তিনি শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে এসব জামা তুলে দেন। এ সময় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সরকার, সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার মোঃ আজহারুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version