Main Menu

ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করল ছাত্রলীগ নেতা, আটক দুই

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্টরোড মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিতের অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ দুই জনেক আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আশুগঞ্জ তালশহর কামাউড়া গ্রামের খলিলুর রহমান ভূইয়ার ছেলে ও স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন ভূইয়া (২৩) ও জেলা শহরের পাইকপাড়া এলাকার রুস্তম আলী ভূইয়ার ছেলে ইমরান (২২)।
পুলিশ জানায়, কোর্টরোড এলাকায় ওই দুই যুবককে বহনকারী মোটর সাইকেলের সাথে একটি রিক্সার খোঁচা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর মোটর সাইকেল দাড় করিয়ে রিক্সা চালকের সাথে কথা কাটাকাটি করতে থাকে ওই দুই যুবক। পরে মোটর সাইকেলটি সড়াতে বললে ট্রাফিক পুলিশের সঙ্গে মহসিন ও ইমরানের বাকবিকন্ডা হয়। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যের উপর হামলে পড়ে দুই যুবক। পরে খবর পেয়ে পুলিশ ওই দু যুবককে আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সার্কেল এএসপি তাপস ঘোষ জানান, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে, ঘটনা বিশ্লেষণ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares